ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুছাত্রদের বলাৎকার ও ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরায় শিশুছাত্রদের বলাৎকার ও মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আনোয়ারুল ইসলাম জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে তোলা হলে তিনি এঘটনার দায় স্বীকার করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী জানান, এর আগে তিনি একাধিক শিক্ষার্থীর সাথে এমন কাজ করেছেন। এলাকায় তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও কেউ মুখ খুলছেনা। তিনি কালিগঞ্জের কফিলউদ্দীন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

এর আগে, কালিগঞ্জের কফিলউদ্দীন হাফেজিয়া মাদ্রাসার হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার কালিকাপুর মোড়লপাড়ায়।

পুলিশ জানায়, শিক্ষক আনোয়ার হেফজ বিভাগের ১২ ছাত্রকে বলাৎকার করতেন এবং ছবি ধরে রাখতেন মোবাইল ফোনে। সেই ছবি দেখিয়ে ছাত্রদের ভয় দেখাতেন। এভাবে দীর্ঘদিন ধরে তাদের বলাৎকার করছিলেন। একপর্যায়ে শিশুরা মাদ্রাসা পরিচালনা কমিটির একজনকে বিষয়টি জানালে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশ তাকে আটক করে। জব্দ করা শিক্ষকের মোবাইলটিতে বলাৎকারের ছবি দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। কালিগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102