ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুটিকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে লাকড়ির মাচায় রাখেন দাদি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

সখীপুরে দুই বছরের শিশু রাইসা ওরফে বুশরাকে পাওনা টাকা আদায়ের জন্য অপহরণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। রাইসার চাচাতো দাদি সুমা খান বুধবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, রাইসার পিতা রাজু খান তিন বছর আগে ইরাক যাওয়ার সময় চাচা আরমান খানের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। কিন্তু রাজু সেই টাকা পরিশোধ করেননি। সেই ক্ষোভে সোমবার বিকেলে আরমান খান ও তার স্ত্রী সুমা খান রাইসাকে অপহরণ করে বাড়িতে আটকে রাখে। রাইসা চিৎকার করলে সুমা খান রাইসার মুখ চেপে ধরেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ বস্তায় ভরে লাকড়ির মাচায় তুলে রাখেন। পরে রাতে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় রাইসার মা লিপা আক্তার বাদী হয়ে মামলা করলে আরমান ও তার স্ত্রী সুমা খানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের আদালতে রাইসাকে হত্যা করার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সুমা খান। তবে সুমা খানের স্বামী আরমান খান হত্যার কথা অস্বীকার করেছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, পাওনা টাকা আদায় করতে রাইসাকে অপহরণ করে হত্যা করার কথা স্বীকার করে সুমা খান আদালতে জবানবন্দি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102