ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের। মানবদেহে প্রয়োগ শুরুর পর থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া ও শরীরে রক্ত জমাট বাঁধার মতো ঘটনার কারণে ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত রাখে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এছড়া, নতুন ধরনের করোনা প্রতিরোধে কার্যকর না হওয়ায় টিকাটির আমদানি বন্ধ করে দেয় দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ।

প্রথম দিকে শরীরে রক্ত জমাট বাঁধার সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি- ইমা। তাদের ঐ বক্তব্যে একমত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

এমন বাস্তবতায় ভ্যাকসিনটি নিয়ে নতুন শঙ্কার কথা জানালেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইমার ভ্যাকসিন ইভাল্যুয়েশন দলের প্রধান মার্কো কাভালেরি বলেছেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা খুব বিরল হলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে এর স্পষ্ট সম্পর্ক রয়েছে। তবে কী কারণে রক্ত জমাট বাঁধছে তা এখনো অজানা বলেও জানান এ কর্মকর্তা।

ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো বলে আসছে, ঝুঁকির চেয়ে ভ্যাকসিনটির উপকারিতা অনেক বেশি। ইউরোপে ৯২ লাখ মানুষের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪ জনের ক্ষেত্রে মস্তিষ্কে বিরল রক্ত জমাটের ঘটনা ঘটেছে।

এদিকে, শিশুদের ওপর ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর কার্যকারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিগগিই পুনরায় ট্রায়াল শুরু করা হবে বলে জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102