ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুদের মসজিদমুখী করতে পুরস্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রামে বায়তুল আমান জামে মসজিদে ৪০ দিন ইমামের সঙ্গে মসজিদে নামাজ আদায় করে ৭-১৫ বছরের ১৫ জন শিশু-কিশোর পেয়েছে বাইসাইকেল এবং পাঁচজন শিশু পেয়েছে ডিনার সেট ও আটজন শিশু পেয়েছে পবিত্র কোরআন শরিফ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ কমিটির উপদেষ্টা হাজি আবু তাহের সভাপতিত্বে উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব আল্লামা মুফতি ইলিয়াস বিন মাজেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ক্বারি মুহাম্মদ কাসেমী, হজরত মাওলানা ছিদ্দিকুল্লাহ সাহেব। এ সময় অতিথিরা বলেন, এমন একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ফেনী জেলার আদর্শ গ্রামের মানুষ আদর্শ দৃষ্টান্ত স্থাপন করল।

স্থানীয় প্রবাসীদের অর্থায়নে এ উদ্যোগ নিয়েছেন মসজিদ কমিটির উপদেষ্টা প্রবাসী মো. হারুন। এ বিষয়ে মসজিদের খতিব মাওলানা নূর মুহাম্মদ বিন গাজী বলেন, কোমলমতি শিশুদের মসজিদমুখী করতে এই উদ্যোগ। তাকবিরে উলা নামাজ আদায় ও পরিচালনার জন্য উত্তর গোবিন্দপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব বিচারক হিসেবে ছিলেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ফজর নামাজ দিয়ে শুরু এই কার্যক্রমের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102