ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুবক্তা মাদানী আবার রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫১ বার পঠিত

শিশুবক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আবার একদিনের রিমান্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বুধবার (২১ এপ্রিল) ১০ দিনের রিমান্ড আবেদন করলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আবদুল হাই ভার্চুয়াল আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গত ২৮ মার্চ ময়মনসিংহে হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানার এসআই কাশেম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি নিয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরের গাছা থানায় করা মামলায় শিশুবক্তা রফিকুলকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রফিকুল ইসলাম নেত্রকোণার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি শিশুবক্তা হিসেবে পরিচিতি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102