ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুর কামড়ে গোখরা সাপের মৃ-ত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একবছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় সে। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে কয়েকঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102