নেত্রকোনার বারহাট্টায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বারহাট্টা থানায় নারী শিশু আইনে মামলা দায়ের করলে উপজেলা সদরের বৃআন্দাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কিশোর সম্পর্কে শিশুটির চাচাতো ভাই। তাদের বাড়ি পাশাপাশি। ৫ জানুয়ারি সন্ধ্যার পর শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে ওই কিশোর। বুধবার ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে রক্তক্ষরণ হলে শিশুটি তার বাবা মায়ের কাছে বিষয়টি জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তির পর শিশুর বাবা মামলা দায়ের করেন।
এরপর ওই কিশোরকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।