ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু ধর্ষণ: ধর্ষককে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহতের নামে চূড়ান্ত প্রতিবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামিকে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহত একজনকে আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অথচ নির্যাতনের শিকার শিশুর আদালতে ২২ ধারার জবানবন্দির পাশাপাশি পুলিশও প্রাথমিক তদন্তে গ্রেফতার আসামির সম্পৃক্ততা পেয়েছিল। কিন্তু প্রকৃত আসামিকে বাদ দিতেই পুলিশ ত্রুটিপূর্ণ তদন্তের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ আইনজীবীদের।

মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গত ৪ মে বিকেলে নগরীর আকবরশাহ এলাকায় ৬ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের পরপরই ৭২ বছর বয়সী নির্মল চন্দ্র আইচকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ওই দিনই দায়ের করা এজাহারে নির্মল চন্দ্র আইচকে একমাত্র আসামি করেন ওই শিশুর বাবা। এর মাঝে শিশু কন্যা ওসিসিতে চিকিৎসা নেয়ার পাশাপাশি আদালতে ২২ ধারায় জবানবন্দিও দেয়। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র শীল আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে আসামি হিসেবে নির্মল চন্দ্র আইচের পরিবর্তে ২৩ জুলাই রাতে বায়েজীদে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত বেলাল হোসেনের নাম উল্লেখ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, নির্মল চন্দ্র আইচের পরিবর্তে নিহত বেলালের নাম উল্লেখ করে যে প্রতিবেদন দেয়া হয়েছে তা অত্যন্ত ত্রুটিপূর্ণ। চার্জশিট কীভাবে পরিবর্তন করা হয়-এটাই তার প্রমাণ।

ওই শিশুর বাবা-মায়ের দাবি, তদন্ত চলাকালে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি নিজেদের উদ্যোগে তদন্তের বিষয় জানতে চাইলে তদন্ত কর্মকর্তা গালি-গালাজ করতো বলে অভিযোগ তাদের। অথচ আদালতে পাঠানো প্রতিবেদনে নির্মল চন্দ্র আইচের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছিলেন তদন্ত কর্মকর্তা।

শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার আসামিকে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিকে আসামি হিসেবে দেখানোয় বিস্ময় প্রকাশ করে এ মামলার অধিকতর তদন্তের কথা বলছেন মহানগর পিপি।

পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ বলেন, রিপোর্টটা যেহেতু মূল ঘটনাকে চাপা দেয়ার জন্য করা হয়েছে, সেটা সঠিকভাবে তদন্ত করার দেখা দরকার।

আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে পিপির মতামত না নিলেও ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিয়েছিলেন তদন্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র শীল। তবে স্পর্শকাতর এ মামলার তদন্তে কোনো ত্রুটি কিংবা কারো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

উপকমিশনার ফারুক উল হক বলেন, তারা যেভাবে আসামিকে কেন্দ্র করে মামলা করেছিল, সেভাবে দাখিল করা হয়েছিল। তারপরও একটা বিষয় সামনে এসেছে সেক্ষেত্রে আমরা সেটা তদন্ত করে দেখব।

তদন্তে প্রকৃত আসামিকে বাদ দেয়া এবং গাফিলতির অভিযোগ এনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে দরখাস্ত দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। আবেদনটি শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102