ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শিশু বক্তা’ রফিকুল মাদানীকে অন্য কারাগারে স্থানান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

‘শিশু বক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহাড়ায় তাকে এই কারাগারে আনা হয়।

কারাগার স্থানামতরের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ। রফিকুল ইসলাম সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে কারা সূত্রে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রফিকুল ইসলামকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগের দিন (৭ এপ্রিল) তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‍্যাব। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে। পরে ঢাকায় তার নামে আরও একটি মামলা করা হয়।

#বার্তা বাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102