ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিয়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লাশ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা আছে।

নিহত ইব্রাহিম আলি আলমডাঙ্গা উপজেলার বড়গাংনি গ্রামের মাদ্রাসাপাড়ার সিদ্দীক আলির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইব্রাহিম তার ভাগনে নাজমুলকে রাখতে মোটরসাইকেলে মুন্সিগঞ্জ রেলস্টেশনে আসছিলেন। পথিমধ্যে সোনাতনপুর গ্রামে পৌঁছালে একটি শেয়াল সামনে আসলে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। আহত অবস্থায় নাজমুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আলমডাঙ্গা বড়গাংনি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102