ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীতলক্ষ্যা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দরে বাবা ও নানার সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোয়াদ (৯) ও সিয়াম (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা ২ নং খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তর লক্ষণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেণির ছাত্র। অপর শিশু সিয়াম শিমরাইল মুক্তি স্বরণি এলাকার রাজু আহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত সোয়াদ ও সিয়াম সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানায় পরিবারের লোকজন।

নিহত শিশু সিয়ামের বাবা রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার তিনি স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। এ সময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান নদীতে গোসলরত সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে। ঘটনার ১০ মিনিট পর তাদের পানি থেকে তোলা হয়। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বেলা ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি শিশুকে নিয়ে আসা হয়েছিলো। ইসিজি করে তাদের মৃত ঘোষণা করা হয়। কমপ্লেক্সে আনার পূর্বেই মারা গিয়েছিলো শিশু দুইটি।

তবে একই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102