ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া রিয়ালের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

স্প্যানিশ লা লিগায় শীর্ষে ওঠার লড়াই সেভিয়ার বিপক্ষে মাঠে নেমে হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ মুহূর্তের গোলে রক্ষা পেল জিনেদিন জিদানের দল।

রবিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এতে সেভিয়ার বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে জয় না পেলেও স্বস্তির এক পয়েন্ট পেল রিয়াল।

২২তম মিনিটে ফের্নান্দোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। টানটান উত্তেজনার ম্যাচে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ক্রুসের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন আগের মিনিটেই মদ্রিচের বদলি নামা আসেনসিও।
তবে ৭৫তম মিনিটে দুই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। দারুণ এক প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়া বেনজেমাকে ফাউল করেন বোনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত; আক্রমণের শুরুতে রিয়ালের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। উল্টো পেনাল্টি পায় সেভিয়া।

সফল স্পট কিকে দলকে আবারও এগিয়ে নিতে কোনো ভুল করেননি রাকিতিচ।

এদিকে, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল। ক্রুসের দূর থেকে নেওয়া শট ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এতে সমতায় ফিরে রিয়াল। তবে শেষ মুহূর্তে অবশ্য জয়ও পেতে পারতো শিরোপাধারীরা। কিন্তু কাসেমিরোর জোরালো দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

লিগে ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট সমান ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল। ৭১ পয়েন্ট নিয়ে চার নম্বরে সেভিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102