ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে গুলি চালিয়ে বিজিবি সদস্য হত্যাসহ কয়েকটি আলোচিত ছিনতাই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) গভীর রাতে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মহিউদ্দিন নগরীর ১২ নং ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার তফাজ্জল হোসেন ইদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যা, একাধিক ব্যক্তিকে হত্যার চেষ্টা, ছিনতাই, অস্ত্র-মাদক, নাশকতাসহ প্রায় ১২টি মামলা রয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে চাঁদাবাজি নতুন একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকালে এসব তথ্য জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীতে ছিনতাইকারী ও একটি চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পুলিশের তালিকায় মহিউদ্দিনের নাম ছিল। পরে ২০১৩ সালের ২৬ নভেম্বর বিকালে বিজিবি সদস্য রিপন হত্যা, ২০১৪ সালে এক গরু ব্যবসায়ীর ৩১ লাখ টাকা ছিনতাই ও ২০১০ সালে এক কলেজ শিক্ষকের টাকা ছিনতাইসহ নগরীতে কয়েকটি আলোচিত ছিনতাইয়ের মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্থান পায় তার নাম। তার নেতৃত্বে নগরীতে একটি সন্ত্রাসী গ্রুপের সৃষ্টি হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মহিউদ্দিনের নেতৃত্বে নগরীতে একাধিক ছিনতাই ছাড়াও প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার চেষ্টা, মাদক ব্যবসা, অস্ত্র নিয়ে বাসা-বাড়িতে হামলা, নাশকতাসহ আরও অনেক ঘটনা ঘটে। অনেকেই ভয়ে মামলা করার সাহস পেত না। গত বছরের ২২ জুন রাতে কুমিল্লা সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমা আক্তার সাথীর নগরীর নানুয়াদিঘীর পাড় এলাকার বাড়িতে দলবল নিয়ে মহিউদ্দিন গুলি ও হামলা চালায়।

পুলিশের একটি সূত্র জানায়, কয়েকটি ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হলেও জামিনে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায় মহিউদ্দিন।

সর্বশেষ সন্ত্রাসী মহিউদ্দিন কিছু দিন ধরে নগরীর উত্তর চর্থার নবাব বাড়ি চৌমুহনী এলাকার ছাব্বির আহম্মদ শুভ নামের এক ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবি করে। চাঁদা না পেয়ে গত মঙ্গলবার রাতে (২ মার্চ) মহিউদ্দিন তার লোকজন নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুরসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী স্ত্রী নুসরাত ফারহানার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গভীর রাতে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নগরীর একজন ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে মহিউদ্দিনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যা, নাশকতা, ছিনতাই, অস্ত্র, মাদক, হত্যার চেষ্টাসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে থাকলেও তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102