ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে জায়গা হারালেন মার্ক জাকারবার্গ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

আকস্মিক ফেসবুকের শেয়ারের দাম কমে যাওয়ায় শুক্রবার সকালে ১.৯ বিলিয়ন ডলার লোকসান গুনেছেন মার্ক জাকারবার্গ। এতেই বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। খবর ডেইলি মেইলের।

শুক্রবার (৪ ফেবুয়ারি) এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ। জানা গেছে, গত তিন মাসে প্রায় ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে পড়ে যায় মেটার বাজারমূল্যও। ফোর্বসের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতেও শীর্ষ দশ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১৩ নম্বরে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমলো ফেসবুকো ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। জানা গেছে, বৃহস্পতিবার ফেসবুকের শেয়ারের দাম কমেছে প্রায় ২৬ শতাংশ। ফলে একদিনে ফেসবুকের বাজারমূল্য প্রায় ২৩০ বিলিয়ন ডলার কমে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102