শুক্রবার টানা চতুর্থ দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় শুক্রবার লোডশেডিং শুরু হবে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোডশেডিং শুরু করবে।
শুক্রবার কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও প্রকাশ করেছে সংস্থা দুটি।
এর আগে গত সোমবার বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত।
ডিপিডিসি গ্রাহকরা লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি জানতে এই লিংকে ক্লিক করুন।
ডেসকো গ্রাহকরা লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি জানতে এই লিংকে ক্লিক করুন।