ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুটিংয়ের স্বর্ণ জিতলেন আমিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিশেন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-এর শুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ।

শুক্রবার (২ এপ্রিল) শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোণ জুনিয়রে ৫৭৬ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের এই শুটার।

ইভেন্টটিতে আমিরার থেকে এক পয়েন্ট কম অর্থাৎ ৫৭৫ স্কোর করে রৌপ্য জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা এবং ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক পেয়েছেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।

অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন মো. ইউসুফ আলী (আর্মি শুটিং অ্যাসোসিয়েশন), রৌপ্য জেতেন রিসালাতুল ইসলাম (নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব)এবং ব্রোঞ্জ পান আবদুল্লাহ হেল বাকি (নেভি শুটিং ক্লাব)।

১০ মিটার এয়ার রাইফেল পুরুষ জুনিয়রে স্বর্ণ গেছে অর্নব শারার লাদিফের (নেভী শুটিং ক্লাব) ঘরে। রৌপ্য জিতেছেন মো. তামজিদ বিন আলম (আর্মি শুটিং এসোসিয়েশন) এবং ব্রোঞ্জ জিতেছেন একই দলের সাকিবুল আলম আলামিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102