ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুটিং থেকে উধাও নায়িকা!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বলিউড নায়িকা অনুশকা শর্মার ভাই ও তার প্রথম সিনেমা ‘বুলবুল’র প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি দিমরি। ২০২২ সালের শেষ দিকে নিজের জীবনের ভালোবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবি দিয়ে সম্পর্কের কথা জানান দেন।

তবে সেই সম্পর্কে হঠাৎ ছন্দপতন দেখা দেয়। তাদের সম্পর্কে চিড় ধরেছে। শোনা যাচ্ছে, তারা বিচ্ছেদের পথেই হাঁটছেন! এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি। সম্প্রতি এক বিয়েবাড়িতে যান এ নায়িকা। সেখানেই বিষয়টা জানাজানি হয়।

মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এবার স্যামের সঙ্গে গোয়া গেলেন এ নায়িকা। তবে কি শিগগির বাগ্‌দান সারবেন তৃপ্তি।

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার শুটিং করছিলেন তৃপ্তি। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’-এর শুটিং ফ্লোর থেকে হঠাৎ হয়েছেন তৃপ্তি। প্রেমিক স্যামকে নিয়ে নাকি গোয়ায় গিয়েছেন তিনি!

যদিও তৃপ্তি এই বিষয়ে কিছু খোলসা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি থেকে অনুমান করা যাচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গেই গোয়ায় ঘুরছেন তিনি। গোয়া থেকে বেশ কিছু ছবি একই সময়ে স্যাম ও তৃপ্তি শেয়ার করেছেন।

এখন প্রশ্ন উঠেছে কে এই স্যাম? ২০০২ সালে একটি জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, অবসর পেয়েই প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে গোয়া গিয়েছেন তৃপ্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102