ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুটিং সেটে মৌমাছির কামড়ে অচেতন অভিনেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

শুটিংয়ে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা ও পরিচালক মিলন ভট্টাচার্য। মৌমাছির কামড়ে এক সময় তিনি অচেতন হয়ে পড়েন।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে ‘জমিদার বাড়ি’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে।

নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল একটি সংবাদমাধ্যমকে জানান, জমিদার বাড়ির পাশে বাঁশঝাড়ে সকাল ১০টা থেকে শুটিং চলছিল। শুটিং চলাকালীন বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ মৌমাছির আক্রমণ শুরু হয়। হঠাৎ মৌমাছির আক্রমণে লাইট, ক্যামেরা ফেলে উপস্থিত সবাই দৌড়াতে থাকেন। এ সময় শুটিং ইউনিটের অভিনয়শিল্পী, ক্যামেরাম্যান, ক্রুসহ ১৭ জন আক্রমণের শিকার হন।

মিলন ভট্টাচার্যের গায়ে লাল রঙের ধুতি–পাঞ্জাবি থাকায় এই অভিনেতা যেদিকেই দৌড়ে পালানোর চেষ্টা করেছেন, সেদিকেই মৌমাছি গিয়ে তাঁকে কামড়িয়েছে। এই সময় তার পোশাকের ভেতর ঢুকে পড়ে শত শত মৌমাছি। একসময় তিনি আর দৌড়াতে পারেননি। রাস্তায় পড়ে যান।

দোদুল বলেন, হাজার হাজার মৌমাছির আমাদের লক্ষ্য করে আক্রমণ শুরু করে। সবচেয়ে বেশি কামড়িয়েছে মিলনকে। আমি নিজে তার শরীর থেকে ৫০টির বেশি হুল উঠেয়েছি। তার শারীরিক অবস্থা খারাপ হলে সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।’

হঠাৎ করেই মৌমাছির দল ছুটে আসায় শুটিং ইউনিটের অনেকেই ধারণা করছেন, কেউ হয়তো মৌচাকে ঢিল মেরেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102