ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুধু জানতে চাই নির্বাচন ৯০ দিনের মধ্যে হবে কিনা: ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৫৮ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাঁচ সদস্যের হোক বা ফুল বেঞ্চ হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানতে চাই— নির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে কিনা।

টুইটারে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া অ্যাসেম্বলি নির্বাচনের তারিখ মুলতবির বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের করা রিট শুনানিতে অংশ নিতে এক বিচারপতির অপারগতার খবরের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ইমরান খান।খবর ডনের।

তিনি বলেন, দুটি অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আগে আমি শীর্ষ সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। তারা বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবিধানিক বিধানকে উপেক্ষা করা সম্ভব নয়।

ইমরান খান আরও বলেন, অপরাধীদের আমদানি করা সরকার, এর পৃষ্ঠপোষক এবং বিতর্কিত নির্বাচন কমিশন এখন সংবিধানকে উপহাস করতে এসেছে। সংবিধানের বিভিন্ন ধারাকে নিজেদের জন্য বলবৎযোগ্য ঘোষণা করে অন্যদের অযোগ্য বলে ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা আসলে পাকিস্তানের ভিত্তিকে আক্রমণ করছে।

পিটিআই চেয়ারম্যান বলেন, তারা নির্বাচনকে এতটাই ভয় পায় এবং তাদের দণ্ডিত অপরাধী নেতাদের বাঁচাতে এতটাই মরিয়া যে তারা আইনের শাসনের শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে চায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102