ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুধু স্ক্যান্ডাল খুঁজলে হবে না, উৎসাহও ‍দিতে হবে : মৌসুমী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৯ বার পঠিত

‘নতুন শিল্পীরা ইন্ডাস্ট্রিতে এসে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি শুধু তাদের স্ক্যান্ডাল খোঁজেন, তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’

নতুন ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। আগামী ১১ নভেম্বর দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘ভাঙন’।

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে মৌসুমী আরও বলেন, ‘আমরা কি ভুল করিনি? আমরাও অনেক ভুল করেছি। সেটাকে সুদরে নেওয়া, সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের আবারও দাঁড় করিয়ে দেওয়া- এই কাজগুলো কিন্তু সাংবাদিক ভাইয়েরাই করেছে। কিন্তু আপনারা এখন সেটা করেন না। আপনার যা ইচ্ছে তা নিউজ, ভিডিও থামনেইল করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই।’
‘ভাঙন’ ছবি নিয়ে এই নায়িকা বলেন, এই সিনেমাটি গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।

মির্জা সাখাওয়াত হোসেনের পরিচালনায় ২০২০-২১ অর্থবছরের সরকারি অনুদানের এই ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বুলবুল আহমেদ জয়, মির্জা আফরিশ, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, হলিপুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ ও মিশু চৌধুরী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102