ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

২০১৬ সালে হোসে মরিনহো বলেছিলেন, পাঁচ বছর পর লিওনেল মেসি ৩৪ বছর পূর্ণ করবে, আর আমার মনে হয় আমরা সবাই কাঁদব, এ কারণে কাঁদব যে মেসি ৩৪ বছর পূর্ণ করে ফেলেছে!’-কথাটা। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের উল্লেখ করা সেই দিন। বার্সেলোনা-আর্জেন্টিনার মহীরুহ লিওনেল মেসি আজ ৩৪ পূর্ণ করে পা দিয়েছেন ৩৫ বছরে।

২৪ জুন, ১৯৮৭। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন আধুনিক ফুটবলের যাদুকর মেসি। ইস্পাত কারখানার শ্রমিক হোর্হে হোরাসিও মেসি ও খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি হলেন তার বাবা-মা। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি ১৮৮৩ সালে আর্জেন্টিনায় এসে বসতি গাঁড়েন। মেসির রয়েছে দুই বড় ভাই এবং এক ছোট বোন। মা আর বাবার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হলো লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই ভক্তরা ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানাচ্ছে বার্সেলোনার এই ফুটবল কিংবদন্তিকে।

এলএমটেন রেকর্ড পাঁচবার ব্যালন ডি অর জয় করেছেন, যার মধ্যে টানা চার বছরে জিতেছেন চারটি। পাশাপাশি রেকর্ড পাঁচবার ইউরোপীয় গোল্ডেন শুও জিতেছেন। এ ছাড়াও বার্সার হয়ে চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ১০ বার স্প্যানিশ চ্যাম্পিয়নের ট্রফি ও ৬ বার স্প্যানিশ কাপ জেতেন এ মহাতারকা। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করে থাকেন।

শুধু নিজ দেশ আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারাই মেসির অপ্রাপ্তি। যদিও এর খুব কাছাকাছি গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু তিন ফাইনালের একটিতেও চ্যাম্পিয়ন ট্রফি দুহাত তুলে উঁচিয়ে শেষ হাসি হাসতে পারেননি। তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা।

বার্সার ছায়াতলে মেসির ক্যারিয়ারের পুরোটা। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়লেও স্থানীয় ক্লাব রিভার প্লেট আগ্রহ দেখায় তাকে দলে নিতে। কিন্তু মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল ক্লাবটি। কেননা তার চিকিৎসার জন্যে প্রতি মাসে প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তার খেলা দেখে মুগ্ধ হন।

এরপরই বার্সালোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। হাতের কাছে তাৎক্ষণিকভাবে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে হোর্হে মেসির সাথে চুক্তি সাক্ষর করেন তিনি। তারপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। এরপর থেকে বাকিটা কেবল মেসি, মেসি এবং মেসি।

১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে ক্যারিয়ার শুরু করেন। একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ গোল (৪৭৪), লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০), ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩), এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১), এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের (৮) রেকর্ড। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা। তিনি লা লিগা (২১৭) এবং কোপা আমেরিকার (১৩) ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর রেকর্ডেরও মালিক।

২০০৩ সালে যোগ দেন বার্সার অনূর্ধ্ব-১৬ দলে। এরপর অনূর্ধ্ব-১৯, ‘সি’ দল এবং ‘বি’ দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই থেকে বার্সার মূল দলে ঠাই হয় তার। এরপর থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন তিনি। তার মধ্যে লা লিগায় ৪৮৫ ম্যাচে ৪৪৪ গোল, চ্যাম্পিয়নস লিগে ১৪৩ ম্যাচে ১১৫ গোল, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৫৩ গোল, সুপার কোপায় ১৯ ম্যাচে ১৪ গোল, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ৫ গোল ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল রয়েছে তার। মেসির অ্যাসিস্টে গোলের পরিসংখ্যান ঈর্ষণীয়। তার বানিয়ে দেয়া বলে লা লিগায় ৪৮৫ ম্যাচে ২০১ গোল, চ্যাম্পিয়নস লিগে ১৪৩ ম্যাচে ৩৯, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৩৬, সুপার কোপায় ১৯ ম্যাচে ৫, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ১ ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল হয়েছে।

এলএমটেন তার পুরো ক্যারিয়ারে কাতালান ক্লাবটির হয়ে ৫৯ হাজার ৩১৫ মিনিট মাঠে ছিলেন। যার মধ্যে সর্বোচ্চ ৩৯ হাজার ১২০ মিনিট খেলেছে লা লিগায়। সর্বনিম্ন ৪২০ মিনিট খেলেছেন উয়েফা সুপার কাপে। পুরো ক্যারিয়ারে ৭৫টি হলুদ কার্ড দেখলেও লাল কার্ড একটিও দেখেননি। তবে জাতীয় দলের হয়ে দুইটি লাল কার্ড রয়েছে তার ক্যারিয়ারে। মেসি ৩৫ বছর বয়সে খেলবেন কাতার ২০২২ বিশ্বকাপ। আর সেই হিসেবে ২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। ওই বয়সে মেসি লম্বা রেসের দৌড়ে কুলিয়ে উঠতে পারবেন, নাকি কাতারেই শেষ হবে মেসির বিশ্বকাপ, তা এখন সময়ের প্রশ্ন।

এদিকে মেসির ৩৪তম জন্মদিনে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার সমর্থকদের নিয়ে সুখবর দিচ্ছেন বার্সা। ফরাসি গণমাধ্যমগুলো জানাচ্ছে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন। যদিও গত আগস্টেই বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে রিলিজ ক্লজ জটিলতায় থেকে যেতে হয় বার্সেলোনাতে। তবে ফরাসি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী মেসির জন্মদিনেই নতুন করে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি বার্সেলোনার সঙ্গে সবশেষ চুক্তি করেছিলেন ২০১৭ সালে। ওই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩০ জুন। দীর্ঘ চার বছর মেয়াদি এই চুক্তির অর্থের পরিমাণ ছিল প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। সে হিসাবে ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে মেসি বার্সেলোনা থেকে আয় করেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102