১১ বলে ২ রান করে আউট সৌম্য সরকার। এডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়েছেন এই ওপেনার। রিভিউ নিলেও বাঁচতে পারেননি। আরও একটি ম্যাচ ব্যর্থতার বৃত্তে আবদ্ধ রইলেন সৌম্য। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ।
এর আগে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাঈম। জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচে পরিণত হন এই ওপেনার।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পাওয়া জয়ের কারণে তৃতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ মাঠে নামিয়েছে টিম ম্যানেজমেন্ট। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
জয়ের খোঁজে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিস্টিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার নাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। অবশ্য টানা খেলা বলে অস্ট্রেলিয়া পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা অনুমিতই।
ফের বৃষ্টি, ব্যস্ত সময় কাটছে মাঠকর্মীদের
উইকেটের কাভার সরিয়ে মাঠ শুকানোর কাজ যখন শেষের পথে, তখন আবার নেমেছে বৃষ্টি। তাই ফের কভার দেয়ার কাজ শুরু করতে হয়েছে মিরপুর স্টেডিয়ামের মাঠকর্মীদের। এবার অবশ্য বেগ তীব্র নয়। হালকা বৃষ্টির মধ্যে মাঠে গা গরম করছেন দুই দলের ক্রিকেটাররা। তবে প্রশ্ন হচ্ছে, এভাবে বৃষ্টির আসা-যাওয়া চলতে থাকলে আদৌ ম্যাচ মাঠে গড়াবে তো?
থেমেছে বৃষ্টি, ম্যাচ শুরুর অপেক্ষা
মিরপুরে থেমেছে বৃষ্টি। কাজ চলছে কভার সরানোর। ফের বৃষ্টি বাগড়া না দিলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ। ইতিমধ্যে মাঠে নেমে গা গরম করে নিচ্ছেন অজি ক্রিকেটাররা।
বাংলাদেশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড