ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুরুর একদিনের মাথায় ফের স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

শুরুর একদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার আর করোনার কারণে নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং পারটেক্সকে।

তবে মঙ্গলবার আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে দিনের ৬টি ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদফতরের সূত্র মতে, এরকম অবস্থা বিরাজ করবে আরও কিছুদিন। তাই বাধ্য হয়ে আগামী দুই দিনের খেলাগুলোও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। স্থগিত ম্যাচের সূচি সুবিধাজনক সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা।

এর আগে গত বছর মার্চ মাসে এক রাউন্ড খেলার পর করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় ডিপিএল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102