ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুরু হলো ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট হচ্ছে ব্যালট পেপারে। ৩০০ আসনের মধ্যে আজ ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

এর আগে ভোরবেলা থেকে প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট হস্তান্তর করা হয়। ঢাকার বাইরে উপজেলা পরিষদগুলো থেকে ব্যালট পৌঁছানো হয় বিভিন্ন কেন্দ্রে। এ ক্ষেত্রে দূরের কেন্দ্রগুলোতে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট পাঠানো হয় কয়েকটি হাবে। পরে হাবগুলো থেকে প্রিসাইডিং অফিসারের মাধ্যমে যায় কেন্দ্রে কেন্দ্রে।

এবারের নির্বাচনে রয়েছে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল। তবে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনারা। ২৯৯টি আসনের মধ্যে ২৬৬টিতে লড়ছে ক্ষমতাসীনরা। যাতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) প্রার্থী দিয়েছে।

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ফলে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮ দল ভোটে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগে।

নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৫টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102