ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শূন্যতে লজ্জার রেকর্ড ভারতীয় অধিনায়ক কোহলির!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

শূন্যতে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সর্বশেষ শূন্য আসে আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে। আর এই শূন্যতে লজ্জার রেকর্ডও ছুঁয়ে ফেলেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড!

কোহলি অবশ্য এই রেকর্ডটি ছুঁয়েছেন যৌথভাবে। টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শূন্য মহেন্দ্র সিং ধোনির, ৮টি। কোহলিরও এখন অধিনায়ক হিসেবে নামের পাশে ৮ শূন্য।

এই তালিকায় পরের দুটি নাম মনসুর আলি খান পতৌদি আর কপিল দেবের। পতৌদি ৭ বার এবং কপিল দেব ৬ বার টেস্টে শূন্য রানে আউট হয়েছেন।
কোহলি অবশ্য শুধু টেস্টেই নয়, তিন ফরমেট মিলিয়ে ভারতের লজ্জার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে উঠে গেছেন। যেখানে তার সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন সৌরভ। এখন ১৩ শূন্য হয়ে গেছে কোহলিরও। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ধোনি। তার শূন্য ১১টি, কপিলের ১০টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102