ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে লিখেছেন, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাংলাদেশ থেকে আম পাঠিয়ে যে সৌজন্যতা দেখিয়েছেন তা আমি গভীরভাবে অনুভব করেছি। সাম্প্রতিক সময়ে ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা আপনি দিয়েছেন, তাই আরেকবার স্মরণ করিয়ে দিল।

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, করোনা মহামারির এমন প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সহযোগিতা মনোভাব দুই দেশের মধ্যে সব বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করেছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে দুই দেশের সরকারই অঙ্গীকারাবদ্ধ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুলাই দুই হাজার ৬০০ কেজি হাঁড়িভাঙা আম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পাঠান। পরে ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102