ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের এই দিনে ধানমণ্ডির সুধাসদন থেকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে। তবে নেতাকর্মীদের তীব্র আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ই জুন মুক্তি পান তিনি।

২০০৭ সাল। ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতিবিরোধী অভিযানের নামে চারপাশে চলছিল, রাজনৈতিক নেতাকর্মী ধরপাকড়। ওই সরকারের মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের নীল নকশার অংশ হিসেবে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে।

১৬ই জুলাই ভোরে শেখ হাসিনার বাসভবন সুধাসদন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে ৭টার দিকে তাকে সুধাসদন থেকে বের করে নিয়ে আসে যৌথ বাহিনীর সদস্যরা। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে।

প্রিয় নেত্রীর গ্রেপ্তারের সংবাদে জরুরি অবস্থা উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে ছুটে আসেন হাজার হাজার নেতাকর্মী। ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলাসহ মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় শেখ হাসিনাকে।

জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে দীর্ঘ ১১ মাস অন্তরীন রাখা হয় তাকে। পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে প্রতিবাদ ও শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে ২০০৮ সালের ১১ই জুন জামিনে মুক্তি পান তিনি।

ওই বছরের ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102