ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেমউদ্দিন আর নেই।

রোববার ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন তিনি। প্যারালাইজড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য রোকেয়া মোসলেম, দুই ছেলেমেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত ছিলেন। তিনি একমাত্র ছেলে কলারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব হোসেন ও মেয়ে কাজিরহাট কলেজের প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নাকে রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে শেষবারের মতো দেখার জন্য মুক্তিযোদ্ধা ,অগণিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সবস্তরের মানুষ তার বাড়িতে সমবেত হন।

প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি সে মামলার বিচার সম্পন্ন হয়েছে। এতে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

আজ জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102