ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।

সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।

জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।

বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102