ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনা বন্ধুবৎসল-অসাম্প্রদায়িক চেতনার: সুলতানা কামাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৫ বার পঠিত
সুলতানা কামাল

মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খুবই বন্ধু ব্যৎসল এবং অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন।

মঙ্গলবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে মির্জাপুর সদরের মিনি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন, তার নেতৃত্বে দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহির্বিশ্বে অনেক নাম করেছেন। দেশের রাস্তাঘাট বড় হয়েছে, জিডিপি বেড়েছে, উন্নয়ন হয়েছে। মেট্রোরেল ও টানেল তৈরি হয়েছে। তবে দেশে মানবাধিকার পরিস্থিতির খুবই নাজুক অবস্থা।

ফেসবুক বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে নানা মন্তব্য রয়েছে, তবে বন্ধের পক্ষে কেউ না। একটি সমাজের সংস্কৃতির মানের উপর নির্ভর করবে এটি কেমন হবে।

এসময় আমরাই পারি’র নির্বাহী পরিচালক জিনাত আরা হক, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী জয়ন্তী রায়, মানবাধিকারকর্মী তাহামিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102