ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেবাগ-শচিন জুটির তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পাত্তাই পেল না বাংলাদেশ লেজেন্ডস। ভারত লেজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরেছে তারা। বাংলাদেশের মামুলি সংগ্রহ শেবাগ-শচিন জুটি পেরিয়ে যায় চোখের পলকে।

রায়পুরে শুক্রবারের ম্যাচটিতে শক্তিশালী ভারতীয় লেজেন্ডসকে মাত্র ১১০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ লেজেন্ডস। এই লক্ষ্য তাড়া করতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের।

বিশ্বখ্যাত শেবাগ-শচিনের ওপেনিং জুটির ভেলকি আরও একবার নতুন করে দেখা গেল। তারা দুজন মিলেই ১০.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচটি। বেশি বিধ্বংসী ছিলেন শেবাগ। ১০ চার ও ৫ ছক্কায় শেবাগ অপরাজিত ৩৫ বলে ৮০ রান করে। আরেক কিংবদন্তি ও আন্তর্জাতিক ক্রিকেটে বহু বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেওয়ায় শেবাগের সঙ্গী শচিন টেন্ডুলকার অপরাজিত থেকে যান ২৬ বলে ৩৩ রান করে।

এর আগে নাজিমউদ্দিনের ৩৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে দারুণ সূচনা পেলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৯ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ লেজেন্ডস।

নাজিমউদ্দিন আর জাভেদ ওমরের ৪৮ বলের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। এই জুটিতে মূল অবদান ছিল নাজিমউদ্দিনেরই। ১৯ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন জাভেদ।

এরপরই যেন মরক লেগে যায় বাংলাদেশের ইনিংসে। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির দ্বারপ্রান্তে চলে যাওয়া নাজিমউদ্দিন ৪৯ রানে যুবরাজ সিংকে কাট করতে গিয়ে বোল্ড হন। ৩৩ বলের ইনিংসটিতে তিনি ৮টি চারের সঙ্গে ১টি ছক্কাও হাঁকান।

এরপরের ব্যাটসম্যানরা সেই শুরুর সুবিধাটা কাজে লাগাতে পারেননি। নাফীস ইকবাল (৭), মোহাম্মদ রফিক (১), হান্নান সরকার (৩), আবদুর রাজ্জাক (২), মোহাম্মদ শরীফরা (৫) একের পর এক সাজঘরে ফিরতে থাকেন। রাজিন সালেহ আউট হন ২৪ বলে ১২ রানের ধীর ইনিংস খেলে।

শেষদিকে খালেদ মাহমুদ সুজনের ৭ বলে ৭ আর খালেদ মাসুদ পাইলটের ৫ বলে অপরাজিত ৬ রানে ভর করে ১০৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ লেজেন্ডসের ইনিংস। দুই বল বাকি থাকতে অলআউট হয়েছে তারা।

ভারত লেজেন্ডসের পক্ষে দুটি করে উইকেট নেন যুবরাজ সিং, প্রজ্ঞান ওঝা আর বিনয় কুমার।

টুর্নামেন্টে ভারতের এটি টানা তৃতীয় জয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরেন্দর শেবাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102