ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেবাচিম হাসপাতালে ১৪ অ্যাম্বুলেন্সের সচল সাতটিতে চালক সংকট

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ১৪টি সরকারি অ্যাম্বুলেন্সের সাতটি নষ্ট পড়ে আছে। বাকি সাতটি সচল থাকলেও চালক না থাকায় গ্যারেজে পড়ে থাকে বেশিরভাগ সময়।

ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আর এই সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছে প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুগের বেশি সময় ধরে ছিল অ্যাম্বুলেন্স সংকট। আর এখন অ্যাম্বুলেন্স সংকট নিরসন হলেও দেখা দিয়েছে চালক সংকট। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতাল কেন্দ্রীক অ্যাম্বুলেন্স ব্যবসা এতটাই জমজমাট যে কয়েক বছরের মধ্যে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সংখ্যা শতকে গিয়ে ঠেকেছে। আর নানান কারণে সরকারি অ্যাম্বুলেন্স চলাচলে লোকসানের কথা শোনা গেলেও বেসরকারি অ্যাম্বুলেন্স পরিচালনায় এতটাই লাভ যে দিন দিন এই ব্যবসায় ঝুকছেন নতুন নতুন ব্যবসায়ী। অথচ বেসরকারি কোম্পানির থেকে সরকারি অ্যাম্বুলেন্সে যেমন ভাড়াও কম, তেমনি সুযোগ-সুবিধাও বেশি রয়েছে।

রোগীর স্বজনরা জানায়, সরকারি অ্যাম্বুলেন্সে কম টাকায় রোগী পরিবহনের জন্য তাদের প্রথম পছন্দ থাকলেও নানা অজুহাতে সরকারি অ্যাম্বুলেন্স পান না তারা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় নিতে হয় প্রাইভেট অ্যাম্বুলেন্স। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি মানতে নারাজ প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা।

যদিও সচেতন মহল বলছে, একটি অদৃশ্য সিন্ডিকেটের কারণে রাস্তায় নেমে রোগীদের সেবা দিতে পারছে না সরকারি অ্যাম্বুলেন্সগুলো।

তবে এ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের চালক বিপ্লব জানান, সরকারি অ্যাম্বুলেন্স আছে মোট ১৪টি। এরমধ্যে ৭টি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্সগুলো চালাতে ৮ জন চালক থাকার কথা থাকলেও আছে মাত্র ৩ জন। বাকি ৫টি পদশূন্য। ফলে বাকি যে ৭টি সচল অ্যাম্বুলেন্স আছে সেগুলো যাতে বিকল হয়ে না যায় তাই কল রোটেশন করে তিনজন চালক অ্যাম্বুলেন্সগুলো সচল রাখছে। ফলে চাইলেও রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না।

যদিও হাসপাতাল পরিচালক সাইফুল ইসলাম রোগীদের সেবা নিশ্চিতে দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে অ্যাম্বুলেন্স চালককে দিয়ে তার গাড়ি চালনায় এটি নিয়েও উদ্বেগ রয়েছে অনেকের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102