ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের নকলায় বারি মিষ্টি আলু-৬’র মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৫ বার পঠিত

শেরপুর: শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি মিষ্টি আলু-৬ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকার কৃষক আব্দুল খালেকের বাড়ির আঙ্গীনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. মাসুদুর রহমান।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু মোতালেবের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. শাহিন রানা। এসময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, বারি মিষ্টি আলু-৬ প্রতি হেক্টরে ৩০ মেট্রিকটন হারে ফলন পাওয়া গেছে।

অন্যদিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় রবিবার দিনব্যাপি নন-গ্রæপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102