ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আমির আলী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

শেরপুরঃ শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমির আলী সরকার (৬৯) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, নাতি-নাতনিসহসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান-১) আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা এবং বেলা আড়াইটায় তার গ্রামের বাড়ি প্রতাবিয়ায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আমির আলী সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, শেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102