ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের শ্রীবরদীতে গাছ চাপায় প্রাণ গেল কিশোরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা ছনকান্দা গ্রামে ১১ বছরের লালন মিয়া দেখতে গিয়েছিল গাছ কাটা। বাড়িতে আর ফিরতে পারেনি। সেখানেই একটি গাছচাপায় প্রাণ হারিয়েছে সে।

শনিবার সকাল সাড়ে দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

লালনের ভাই সাজু মিয়া জানান, সকালে ছনকান্দা গ্রামের আলাল মিয়ার বিভিন্ন কাঠের গাছ কাটা হচ্ছিল। ওই সময় তার ভাই কাছে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিল। হঠাৎ একটি গাছ লালনের ওপর পড়লে মাথা, ঘাড়সহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালনের মা ফরিদা বেগম জানান, এটা একটা দুর্ঘটনা, তাই তিনি কোনো অভিযোগ দেবেন না। এ জন্য ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ দাফন করার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লালনের মা ও স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102