ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে আদালতের আদেশ অমান্য করে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য করে লন্ডন প্রবাসীর জায়গা দখল করে ভবন নির্মান করার অভিযোগ ওঠেছে শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফের বিরুদ্ধে । এর প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

১৪ জানুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর বাবা এডভোকেট এ কিউ এম ইকরামূল হক। তিনি বলেন, শেরপুর পৌরসভাস্থ গৃদ্দানারায়নপুর মহল্লার লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর মায়ের মৃত্যুরপর তার অপরাপর ভাই বোনদের সহিত বন্টনের মাধ্যমে ১.৫ শতক ভূমী ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমানে ভোগদখলে রয়েছেন। আমার মেয়ে লন্ডন প্রবাসী হওয়াতে তার অনুপস্থিতি সুযোগ পেয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফ বেদখল পূর্বক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে আমি জানতে পেরে নির্মাণকাজ স্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করি। সেটি সে তুয়াক্কা না করলে আমি শেরপুর সিনিয়র জজ আদালতে ২১৯/২০ নং মোকদ্দমা আব্দুর রউফ এর বিরুদ্ধে আনয়ন করি। পরে বহুতল ভবন নির্মান না করার আদেশের জন্য বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের প্রার্থনা করিলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীতে আব্দুর রউফ এর বিরুদ্ধে ভবন নির্মান কাজের নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। বর্তমানে সে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলমান রাখে।

এসময় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রউফ জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভূয়া। তার মেয়ের সাথে কথা হয়েছে, জমি বিক্রি করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102