ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে আ’লীগের শোক র‍্যালি ও দোয়া মাহফিল

শেরপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত

কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি-জামায়াত শিবিরের সহিংসতায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালি, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটি আদালতের আদেশ মোতাবেক মেনে নিয়েছে সরকার। এরপরও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করেছিল। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ইন্টারনেটের ডাটা সেন্টারে আগুন দিয়েছিল, সেজন্য ইন্টারনেট বন্ধ ছিল। যারা আগুন দিয়ে ইন্টারনেট বন্ধ করেছে, তারাই আবার ইন্টারনেট নাই বলে চিৎকার করেছে।

তিনি বলেন, সন্ত্রাসীরা পদ্মা সেতু ধ্বংস করতে পারে নাই, সেতু ভবন ধ্বংস করে পদ্মা সেতুর উপর প্রতিশোধ নিয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে। কিন্তু একাত্তর সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানিরা যেমন বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছিল, তেমনি এই কোটা আন্দোলনের নামে বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেশকে আবারও পেছনে ঠেলে দিতে চেয়েছিল জামায়াত-বিএনপি। এসময় তিনি সন্ত্রাসী কার্যকলাপের জন্য জামায়াত-বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা ‍যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102