ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে এক বাঘাইড়ের দাম সাড়ে ৫৮ হাজার টাকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুর; শেরপুরে যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়ে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড়। এর দাম চাওয়া হচ্ছে ৫৮ হাজার টাকা। শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার সম্পদ প্লাজার সামনে শনিবার (৫ জুন) বেলা ১১টায় এই বিশাল আকৃতির বাঘাইড় দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এ সময় অনেক ক্রেতাকে দর-কষাকষি করতে দেখা গেছে।

মাছ ব্যবসায়ী আকালু ব্যাপারী বলেন, দীর্ঘদিন ধরে জাল দিয়ে যমুনায় মাছ শিকার করি। কদিন থেকে জালে বড় মাছ ধরা পরছিল না। কিন্তু হঠাৎ শুক্রবার (৪ জুন) রাতে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাঘাট পয়েন্টে ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী আকালু ব্যাপারীর সঙ্গে আসা আরেক ব্যবসায়ী চান মিয়া বলেন, নিজ এলাকায় অনেক বাঘাইড় বিক্রি করছি। তাই আজ নতুন অভিজ্ঞতা নিতে জামালপুরের পাশের জেলা শেরপুরে আসছি।

মাছ কিনতে আসা ক্রেতা মুনসর আলী বলেন, যমুনা নদীর মাছের প্রতি আমাদের সব সময় একটা আকর্ষণ থাকে। তবে বাঘাইড় মাছটির প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা চাওয়া হচ্ছে, যা একটু বেশি মনে হচ্ছে।

আরেক ক্রেতা জহিরুল হক বলেন, যমুনার বাঘাইড় মাছ খুব সুস্বাদু। এখন বিক্রেতা ১ হাজার ৪০০ টাকা কেজি চাচ্ছেন। তাহলে ৪২ কেজি বাঘাইড়ের দাম পড়ছে ৫৮ হাজার টাকা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। যদি কেউ অংশীদারে কেনেন, তাহলে শেয়ার করে কিনতে পারতাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102