ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে করোনা শনাক্তের সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

শেরপুরে করোনার প্রথম ঢেউয়ের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭১টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬.৯০ শতাংশ।

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জেলা সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। চলমান লকডাউনেও করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাইকে এখনি সচেতন হতে হবে। তাই করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে। আর না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬২জন, শ্রীবরদিতে ৮ জন, নালীতাবাড়িতে ১৪ জন, নকলায় ১০ জন, ঝিনাইগাতিতে ৬ জন শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102