ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী, ভিক্ষুক, রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দেড়শ কর্মহীন মানুষের মাঝে ওই সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও লবণ। এছাড়া তাদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক।

খাদ্য সামগ্রী বিতরণকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মাহমুদ, ডিএম সাদিক আল শাফিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, দেশজুড়ে চলমান লকডাউনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে জেলা প্রশাসন সবসময় আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102