ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৬২ হাজার টাকা ফিরিয়ে দিলেন এক কলেজ ছাত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

শেরপুর॥ মানবতার এক উজ্জল দৃষ্টন্ত স্থাপন করলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম। ১৩ জানুয়ারি বুধবার সকালে তিনি মোটরসাইকেলে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে ১ লক্ষ ৬২ হাজার টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি। পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন।

অনেক খোঁজাখুঁজির পর ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিথি অটো পার্টসের স্বত্তাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, মোঃ আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102