ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সুফিয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক
আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান নিজ জেলা শেরপুরে আগমন উপলক্ষে
গাড়ীবহর নিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিজ জেলা শেরপুরের ছাত্রদল নেতাকর্মীরা।

জানাযায়, বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় অংশ নিতে এলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে জেলার ছাত্রদল নেতাকর্মীরা সুফিয়ানকে নকলা থেকে বরণ করেন।

এসময় সুফিয়ানকে ফুল ছিটিয়ে, ফুলের মালা পড়িয়ে ছাদ খোলা কারে (কনভার্টিবল কার) বরণ করেন জেলার ছাত্রদল নেতাকর্মীরা। পরে তাকে নকলা নালিতাবাড়ী ও শেরপুর সদরে নেওয়া হয়। পরে তিনি শেরপুর শহরস্থ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসায় জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় অংশ নেন। এসময় তাকে বরণকারী শতশত নেতাকর্মী বিশাল মোটরসাইকেল বহর নিয়ে স্লোগানে পুরোটা সময় মাতিয়ে রাখেন।

সভায় প্রধান অতিথি ও প্রধান সমন্বয়ক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজিব হাসান।

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেষ্ঠ্য সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, সহ-সভাপতি আসাদুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রানা, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নসহ জেলা ছাত্রদল কলেজ শহর ও উপজেলা ছাত্রদলের ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102