ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে গৃহবধূ নার্গিস বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৭ বার পঠিত

শেরপুরে প্রতিবেশী গৃহকর্ত্রীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. আলিমুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম। গ্রেফতারকৃত আলিমুল সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. সামিদুল হকের ছেলে। একইদিন বিকেলে আসামি আলিমুলকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।


শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানায়, গত ২৭ জুন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে নিজঘরের ট্রাংকে রাখেন। বিষয়টি স্থানীয় ছিঁচকে চোর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরির উদ্দেশ্যে একইদিন মধ্যরাতে নার্গিস বেগমের বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে। তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চলাইট নিয়ে বের হয়ে আলিমুলকে চিনে ফেলায় সে তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমকে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নার্গিস বেগম। ওই ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে আলিমুলসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে আলিমুল নিজেকে বাঁচাতে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।

শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএমের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই খন্দকার সালেহ আবু নাঈম ও এলআইসি শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমানসহ শেরপুর জেলার একটি চৌকস আভিযানিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আলিমুলকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে চুরির চেষ্টাকালে নার্গিস বেগম তাকে চিনে ফেলায় ছুরিকাঘাতের কথা স্বীকার করে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, ডিবির পুলিশ পরিদর্শক নাঈম হাসান মো. নাহিদ, প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102