ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ট্রাকে হামলার ঘটনার জেরে বিএনপির দুই কর্মীর সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

শেরপুরে মিথ্যা সংবাদ প্রকাশ ও জোর পূর্বক স্বীকারোক্তি নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের শমসচূড়া গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী হাবিবুর রহমান (২৮) ও সাদ্দাম হোসেন (৩০) জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে আমাদের ট্রাকে হামলার ঘটনা ঘটে। এতথ্য জানার পর আমরা দুজন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নন্নী বাজারে আসি। এসে দেখি আমাদের ভাড়ায় চালিত ট্রাকটিকে ভাংচুর করেছে স্থানীয় শাহিনসহ তার লোকজন। পরে আমরা ট্রাকটিকে ছাড়িয়ে নিতে চাইলে শাহীন তার দলবল নিয়ে আমাদের মারধর শুরু করে। এসময় তারা চিৎকার করতে থাকে যে আমাদের ট্রাকে অবৈধ চোরাচালান ও ভারতীয় কসমেটিকস আছে। পরবর্তীতে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ভাইয়ের নাম বলতে বলে। ঘটনা খারাপ দেখে আমরা ভয়ে আনন্দ ভাইয়ের নাম বলি। অথচ এই মিথ্যা ভিত্তিহীন ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন না।

আমাদের মারধর করে শাহীন একপর্যায়ে নালিতাবাড়ী থানায় ফোন করে আমাদের পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ তদন্ত করে চোরাকারকারির সাথে আমাদের সম্পৃক্ততা না থাকায় ওই রাতেই আমাদেরকে ছেড়ে দেয়।

এই ঘটনার পরদিন একটি চক্র জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ভাইকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ করে। যে খবরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন , ঘটনার দিন আমাদেরকে ৯৯৯ এ কল দিয়ে জানানো হয় যে নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিন্তু পরবর্তীতে চোরাকারবারির সাথে জড়িত থাকা ও তথ্য প্রমান না পাওয়ায় সেদিন রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102