ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে তিনদিনে ১৯২ মামলায় প্রায় আড়াই লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত
শেরপুর জেলা প্রতিনিধি;  সারাদেশের মতো শেরপুরেও তৃতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনভর শহরে টহল দিয়েছেন। হোটেল-রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। রাস্তা-ঘাট ছিল অনেকটা ফাঁকা।
জেলার পাঁচ উপজেলায় সার্বক্ষণিক লাকডাউন পরিস্থিতি মনিটরিং করতে ভোর থেকে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউলসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। প্রশাসনের কড়া অবস্থানের কারণে অনেকেই আজ ঘর থেকে বের হননি। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান  লকডাউনে তিনদিনে সরকারী নির্দেশনা অমান্য করায় শেরপুরে ১৯২টি মামলা হয়েছে। একই সময়ে লকডাউন অমান্যকারীদের কাছ থেকে ২ লাখ ২৯ হাজার ৯৩০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে প্রথম দিনে ৮৬টি মামলায় ৫২ হাজার ২০ টাকা, দ্বিতীয় দিনে ৪৫টি মামলায় ২৮ হাজার ৮৮০ টাকা ও তৃতীয় দিনে ৬১টি মামলায় ১ লাখ ৪৯ হাজার ৩০ টাকা। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টার টানা কর্মতৎপরতায় জেলাজুড়ে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মানাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনও করা হচ্ছে। করোনা সংক্রমণের হার কমাতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এ সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে বের হওয়া যাবে না। তবে যাদের খাদ্য সংকট হবে তারা যদি আমাদের জানান তাহলে তাদের খাদ্যসহায়তা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102