শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে দু’দিন ব্যাপি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) ও মঙ্গলবার (২৭ মে) সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৬ নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী।
আলহাজ্ব হায়দার আলীর কন্যা ডাঃ হালিমা আক্তার তৃপ্তির আয়োজনে ও তত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিসিন এবং মা ও শিশুসহ বিভিন্ন বিষয়ে দুইদিনে প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।