শেরপুরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

শেরপুরে দু:স্থদের মাঝে ঈদ উপহার
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের মোবারকপুরের মোহমপাড়ায় ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। অই মহল্লার সচেতন নাগরিক সমাজের উদ্যেগে এই উপহার দেওয়া হয়েছে।

শেরপুরে দু:স্থদের মাঝে ঈদ উপহার
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, সাবেক সেনা সদস্য আবদুল আওয়াল মাসুম, আলহাজ্ব জয়নাল আবেদীন, জিয়াউর রহমান, হুমায়ূন কবির, আনার আলী মানু , ফজল মিয়া, শেরপুর জেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আল-আমিন প্রমুখ।