ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

শেরপুরে চাঞ্চল্যকর এক ধর্ষণ মামলায় বিপ্লব মিয়া (৩৮) নামে এক যুবকের যাবজ্জীন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ৩ আগস্ট বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত বিপ্লব নালিতাবাড়ী উপজেলার নিলামপট্টি এলাকার খলিলুর রহমানের ছেলে ও পেশায় একজন মুদি দোকানী। একই সাথে ট্রাইব্যুনাল মামলার অপর আসামি রমজান আলী (৪৮) কে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৮ সালের প্রথম দিকে এক শুক্রবার বিকেলে নালিতাবাড়ী শহরের সিটপাড়া নদীরপাড় এলাকার হতদরিদ্র পরিবারের স্বামী পরিত্যক্তা এক নারী পার্শ্ববর্তী তারাগঞ্জ উত্তর বাজার পুরাতন অগ্রণী ব্যাংকের সামনে খালি বোতল কুড়াতে যায়। ওই সময় ব্যাংকের সামনে বসে থাকা মুদি দোকানী বিপ্লব মিয়া খালি বোতল দেওয়ার কথা বলে ওই নারীকে ব্যাংকের পিছনে খালি জায়গায় নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু নানা চাপ ও হুমকির মুখে ওই নারী প্রথমে তা চেপে গেলেও পরবর্তীতে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে সে মুখ খুলে এবং বিপ্লবসহ একই কায়দায় ২ দিন পূর্বে ধর্ষণের শিকার হওয়া রমজান আলীর বিরুদ্ধে ওই বছরের ৫ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলার কিছুদিন পর পুলিশের হাতে রমজান আলী গ্রেফতার হলেও ডিএনএ টেস্ট পরীক্ষায় সে ওই নারীর গর্ভজাত সন্তানের জৈবিক পিতা প্রমাণিত হয়নি। এর কিছুদিন পর অকাল গর্ভপাতে ওই সন্তান নষ্ট হয়ে যায়। পরে তদন্ত শেষে ২০২০ সালে ১৫ জুন ওই ২ আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল ওয়ারেস। অন্যদিকে বিপ্লব মিয়ার অনুপস্থিতিতেই আইনগত প্রক্রিয়া শেষে বিচার কার্যক্রম শুর হয় এবং বিচারিক প্রক্রিয়ায় মামলার বাদী-ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102