ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে নৌকার প্রার্থী হতে চান সাবেক সাংসদ শ্যামলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩০ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী হতে চান জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফাতেমাতুজ্জহুরা ওরফে শ্যামলী। তিনি সংবাদ সম্মেলন করে ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

৬ মে শনিবার রাতে শেরপুর শহরের বটতলা এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ফাতেমাতুজ্জহুরা। তিনি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।

ফাতেমাতুজ্জহুরা বলেন, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা প্রয়াত সেলিম রেজা ছিলেন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও শ্রমিকনেতা। তিনি নিজেও দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের সেবা করছেন।

জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে এবং শেরপুরের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক ও উন্নত জেলা উপহার দিতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে তাকে মনোনয়ন দেবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন ফাতেমাতুজ্জহুরা।

সংবাদ সম্মেলনে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান ওরফে শিমু, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি হরিদাস সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

নাঈম ইসলাম, শেরপুর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102