ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে পাহাড়ি ঢলে ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত
ছবি: জামান আহমেদ

শেরপুর প্রতিনিধি ; টানা তিন দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারসী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শহররক্ষা বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ছবি: মনির

বুধবার (৩০ জুন) সকাল থেকে পানি প্রবেশ শুরু করে। পানি উঠেছে ঝিনাইগাতী সদর বাজারেও। ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক ও অর্ধশতাধিক মাছের ঘের।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা ঢলে মহারসী নদীর পানির তোড়ে দিঘিরপাড় অংশের শহররক্ষা বাঁধ ভেঙে যায়। এতে নিম্নাঞ্চলে নদী পানির প্রবেশ করে।

এরইমধ্যে ভাঙা বাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। তিনি বলেন, ‘ভোরের দিকে পানি প্রবেশ শুরু করেছে। দেড় দুই ঘণ্টা বৃষ্টি না হলে এই পানি কমতে শুরু করবে। আমরা প্লাবিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102